করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সব দূরপাল্লার রুটে আগামী বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী জানান, করোনাভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল আগামী বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে পরবর্তী সময়ে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান নুরুল ইসলাম বেবী।
এমআর





