জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হচ্ছে বিএনপির নেতা-কর্মীরা। ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ডিসি অফিসের সামনে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘিরে রেখেছেন।
উপজেলা নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া, বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে সারাদেশে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে দলটি।
এ কর্মসূচিকে ঘিরে অলিগলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হচ্ছে বিএনপি