আট ঘণ্টা বন্ধ থাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল।

১০টার পর বিমান চলাচল শুরু হয়। তবে বেশ কয়েকটি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট, নভোএয়ার ও ইউএস বাংলাসহ কয়েকটি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে।

এমআর