জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

এ রায় ঘোষণা হওয়ার পর পরই শহীদ মিনার চত্বর থেকে বুধবার দুপুরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দ্রুত রায় কার্যকরের দাবিতে শহীদ মিনার এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, অলক সরকার, ছাত্রলীগ সভাপতি আইয়ুব আলী প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।

জেআই