২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রল রুমের দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান আটকের বিষয়টিনিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ২০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরেই তাদের দিনাজপুর আদালতে হাজির করা হবে।

এছাড়া ২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালে নাশকতামূলক ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাপিডঅ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত টহল দিচ্ছে।

নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কেএইচ