গাইবান্ধার সাঘাটা উপজেলার বুরুঙ্গি গ্রামের এরশাদ নামে এক ব্যক্তি স্ত্রীর মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য স্ত্রী সাহিদার মুখে রেলের পাথর ঢুকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় স্বামী এরশাদ পলাতক রয়েছে। গুরুত্বর আহত স্ত্রী সাহিদা (২৮) সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে উপজেলার কুখাতাইড় গ্রামের আব্দুর রশিদের কন্যা সাহিদার সাথে একই উপজেলার বুরুঙ্গি গ্রামের রমজান আলীর পুত্র এরশাদের সাথে ৪/৫ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। এরই এক পর্যায়ে সাহিদা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে।
ঘটনার দিন স্বামী এরশাদ গাইবান্ধা আদালতে হাজিরা দিয়ে স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করার প্রতিশ্রুতিতে তার নিজ বাড়ি ফেরার পথে বাটি- গাছাবাড়ি রেলগুমটির মাঝপথে রেললাইনের ধারের পাথর মুখের ভিতর ঢুকে দেয়।
অতঃপর মুখ বেধে ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করে। এসময় পার্শ্ববর্তী ক্ষেত মজুরেরা এগিয়ে এলে পাষণ্ড স্বামী এরশাদ পালিয়ে যায়। আহত সাহিদাকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআইএস।





