ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারাদেশের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। রোববার মধ্যরাত থেকেই এসএমএসের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা মেসেজ মোবাইল ব্যবহারকারীদের কাছে আসছে।

‘ঈদ মোবারক। ঈদ আপনার ও আপনার পরিবারে শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক। আল্লাহর কাছে এই দোয়া করি। খোদা হাফেজ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা।’

এই মেসেজের মধ্যমেই মোবাইল ব্যবহারকারীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পাচ্ছেন ঈদের শুভেচ্ছা।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ