নড়াইল শহরের ভওয়াখালী মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার বিকালে স্থানীয়দের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২০টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পর্যায়ক্রমে প্রথম হয়েছে সদর উপজেলার ধোন্দা গ্রামের হাবিবুর রহমানের ঘোড়া এবং দ্বিতীয় যশোরের অভয়নগরের রাজ্জাক মোল্লার ঘোড়া। প্রথম বিজয়ীকে পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় বিজয়ীকে চার হাজার টাকা দেওয়া হয়েছে।
ছুটির দিন থাকায় ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার দর্শক উপভোগ করেন।
কেএইচ





