রাজধানীর বাড্ডায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

আজ বুধবার রাত ৯টার দিকে তিনি নিহত হন।

নিহত দেলোয়ার ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ মার্কেটের কর্মী। তাকে জাগরনি ক্লাবের পাশের গলি থেকে উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেইউ/এসএইচ