কক্সবাজারের উখিয়া উপজেলার চৌধুরী পাড়ায় ঈদের নামাজে উপস্থিত কয়েক হাজার মুসল্লি ইয়াবা ব্যবসায় না জড়ানোর জন্য শপথ পাঠ করেন।

শনিবার সকাল ৯টায় উখিয়া উপজেলার রুমখা চৌধুরী পাড়া জামে মসজিদে ঈদের নামাজ শুরুর আগে এই শপথ করান উখিয়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী।

এ সময় তিনি বলেন, ইয়াবা হারাম ব্যবসা। এই ব্যবসা করলে কখনোই আল্লাহর রহমত পাওয়া যাবেনা।

তাই ইয়াবা ব্যবসা, পাচার ও সেবন না করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান।

এ সময় স্থানীয় হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, কক্সবাজার রিপোর্টস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমকে