লালমনিরহাট সদর উপজেলার বকুন্দা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুর আড়াইটার বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন, বকুন্দা ইউনিয়নের তালুক মৃত্তিকা গ্রামের আবদুল মতিন মিন্টুর মেয়ে মীম (০৯) ও কুমুস (০৮) এবং একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তারা তিন শিশুই ডুবে যায়। পরে স্থানীরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.. দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এমআর





