নাটোরের গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের (৫০) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দিয়ে তার উপর অতর্কিত হামলা হয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দিল মোহাম্মদ দৈনিক যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি, দৈনিক চলনবিলের খবর সম্পাদক ও গুরুদাসপুর প্রেস ক্লাব সভাপতি।

ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানিয়েছে গুরুদাসপুর থানা পুলিশ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে দিল মোহাম্মদের পরিবার।  

নাটোর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসাহাক আলী, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুল হকও গুরুদাসপুরের সংবাদকর্মীরা ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবী করেন। 

এমবি