চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার গরীবউল্লাহ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে দুই মানব পাচারকারীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
পাচারের প্রস্তুতিকালে ছয় জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এই মানবপাচারকারীদের আটক ও পাচাররত নাগরিকদের উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত জানান, দুই মানবপাচারকারী চার জন মায়ানমারের নাগরিক এবং দুই বাংলাদেশিকে মধ্যপ্রাচ্যে পাচারের প্রস্তুতি নিয়ে নগরীর গরীব উল্লাহ শাহর মাজার এলাকায় অবস্থান করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান পাচাররত ছয় জনকে উদ্ধার এবং দুই দালালকে আটক করতে সক্ষম হয়। দুই মানবপাচারকারী ও চার রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
কেএইচ





