গাইবান্ধা পলাশবাড়িতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) পলাশবাড়ি থানা পুলিশের একটি টিম জামালপুর গ্রামে অভিযান চালিয়ে আতোয়ার রহমান (৩০) নামে মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

আটক আতোয়ার উপজেলার হরিণমারী গ্রামের খাইরুল ইসলামের পুত্র।

পলাশবাড়ি থানার পুলিশ জানান, আটক মাদক ব্যবসায়ী আতোয়ারকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রুবেল/এসএম