আগামী ২০২২ সালে উৎপাদনে যাবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে পাওয়া যাবে ২৪০০ মেগাওয়াট বিদুৎ।
উৎপদন খরচ পড়বে প্রতি ইউনিট ৩ টাকা। ২০১৭ সালের আগষ্টে ভিত্তিপ্রস্থর স্থাপন হবে প্রকল্পের। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলি মো. আলী জুলকার নাইন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. মো. শওকত আকবর, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম





