জামালপুরের একটি মাদ্রাসা থেকে নার্সারির এক ছাত্রকে অপহরণের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপরে মীর সাব্বির ও সুমন ইসলাম খান নামের দুই যুবক শহরের সরদার পাড়ায় একটি মাদ্রাসা থেকে নার্সারির ছাত্র ইবাদুর রহমান ইরামকে আত্মীয় পরিচয়ে দিয়ে নিয়ে যেতে চাইলে শিক্ষকদের সন্দেহ হয়।

শিক্ষকরা সাব্বিরের বাবা-মাকে খবর দিলে তারা এসে জানান, যুবকরা তাদের পরিচিত নয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়। তাদের বাড়ি শহরতলীর বগাবাইদ বোর্ডঘর এলাকায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই