নারায়ণগঞ্জ সদর উপজেলার এম সার্কেস এলাকা থেকে আব্দুল্লা নীরব হত্যা মামালার আসামি মো. ফয়সালকে (২৫ ) ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মো. ফয়সাল সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জ ঘোপটা এলাকার বসু মিয়ার ছেলে।
সোমবার (২১ মার্চ) ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, রোববার (২০ মার্চ) দিনগত রাতে শহরের এম সার্কেস এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ পিস ইয়াবাসহ মো. ফয়সালকে গ্রেফতার করা হয়। থানায় নেওয়ার পরে জানা যায়, তিনি আব্দুল্লা নীরব হত্যা মামলার আসামি।
ওএফ





