ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক ঢালীকে বৈধ প্রার্থী ঘোষণা দেয়া হয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার কাউন্সিলরদের বাছাইপর্বে এ ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দক্ষিণ সিটি কর্পোরেশনে মনোনয়নপত্র জমাদানকারী ২৬ জন প্রার্থী থেকে বুধবার প্রথম দিনে বাছাই করে ২৩ জনকে বৈধ মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের ৬৩৬ থেকে ১০৩ জনকে বাদ দিয়ে ৫৩৩ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত নারী আসনে ১৫৩ জন প্রার্থী থেকে ৩১ জনকে বাদ দিয়ে ১২২ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জেএ





