অধিকার বঞ্চিত শিক্ষক কর্মচারীদের জীবন জীবিকা ও ২০ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন নিরাপদ করার জন্য অনতিবিলম্বে এমপিও ভুক্তির কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে অর্ধযুগের অধিক সময় ধরে নিয়ম তান্ত্রিক আন্দোলন করে আসছি। এজন্য সংসদ সদস্যগন বিগত এবং বর্তমান সংসদে দাবি উত্থাপ্পন করেছেন। আমাদের এ দাবি পূরনের জন্য শিক্ষামন্ত্রী কয়েক দফা আশ্বাসও দিয়েছেন কিন্তু অজ্ঞাত কারনে তা বাস্তবায়ন হচ্ছে না।
বক্তারা বলেন, সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লক্ষ ২০ হাজার শিক্ষক কর্মচারী। স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা এবং সেখানে ১৫-২০ বছর ধরে বিনা বেতনে কর্মরত শিক্ষক কর্মচারীর জন্য এমপিও বিষয়টি কত জরুরী তা উপলব্ধি করছেন দেশের সকল শ্রেনী পেশার মানুষ। বর্তমানে এটি গণদাবিতে পরিণত হয়েছে।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরন, শিক্ষক কর্মচারীদের বাড়ী ভাড়া ৫ গুন, চিকিৎসা ভাতা ২ গুন বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত কাঠামো উন্নয়ন এবং সর্বশেষ পে-স্কেল ঘোষণা এ সরকারের উন্নয়নের উজ্জল দৃষ্টান্ত। কিন্তু এ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ১ লক্ষ ২০ হাজার শিক্ষক কর্মচারী।
স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করনের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিলন কুমার ঘোষাল, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সহ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।
এমএ/এআই
জাতীয়
স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্তি করনের দাবি
অধিকার বঞ্চিত শিক্ষক কর্মচারীদের জীবন জীবিকা ও ২০ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন নিরাপদ করার জন্য অনতিবিলম্বে এমপিও ভুক্তির কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ।





