কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীরা গ্রেপ্তার না হলে ২৫ এপ্রিল আধা বেলা হরতালের হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার সকালে ঢাকায় ছাত্রদের দুইটি জোটের সমন্বয়ে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে রওনা হয়।

কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকে দিলে সেখান থেকেই এই ঘোষণা দেয়া হয়।

দুই সপ্তাহের বেশি আগে সোহাগী জাহান তনুকে হত্যার ঘটনা ঘটলেও, এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই হত্যাকারীদের গ্রেপ্তার আর বিচারের দাবীতে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

এখন সেই মামলাটির তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

এমবি