রংপুর-গাইবান্ধা বিশ্বরোডস্থ গোপল মাষ্টারের বাড়ী থেকে বরিশাল ইউনিয়নের দুর্বলগাড়ী গ্রাম হইতে ভবানীপুর মসজিদ পর্যন্ত পাকা রাস্তার নবণির্মিত কাজে নিন্মমানের ইট ব্যাবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

তথ্য অনুসন্ধানে আজ বিকাল ৪টায় ওই রাস্তায় গিয়ে ঠিকাদার বা তার প্রতিধিদের কাউকেই রাস্তায় দেখা যায়নি। 

স্থানীয় প্রভাবশালী আনিস এই কাজের ঠিকাদার হওয়ায় কেহ প্রতিবাদ ও এলাকাবাসী বা ভুক্তভোগিরা প্রতিবাদ তো দুরের কথা দেখেও না দেখার ভান করছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের মাঝে অনেকেই।

রুবেল/এমএনজে