জমিজমা বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছোট ভায়ের হাতে বড় ভাই ছবের মন্ডল (৬৫) খুন হয়েছে।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোট ভাই সাত্তার মন্ডল ও তার স্ত্রী জাহানারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার কাপাসাটিয়া ইউনিয়নের শীতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে জমাজমি ভাগাভাগি নিয়ে ভাই ছবের মন্ডল ও ছোট ভাই সাত্তার মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ছাত্তার মন্ডলসহ স্ত্রী জাহানারা ও তার ছেলেরা জোটবদ্ধ হয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে।

এ সময় তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এসএম