চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানকে বাহিনীর সর্বোচ্চ সম্মানিত ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’ দেওয়া হয়েছে। এ ছাড়া নায়েক এনামুল হক কোরাইশিকে তৃতীয় সর্বোচ্চ ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক’ প্রদান করা হয়েছে।

ঢাকায় বিজিবি সদর দফতর পিলখানার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদকে ভূষিত করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এ বাহিনীর সর্বোচ্চ সম্মানিত ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’ এবং নায়েক মো. এনামুল হক কোরাইশিকে তৃতীয় সর্বোচ্চ ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক’ দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, বিজিবি’র মহাপরিচালকসহ উচ্চ পদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেআই