রংপুরে ২২ মাস বয়সী শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা আলাল হোসেনকে আটক করেছে পুলিশ। নগরীর দর্শনা মানজাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদ হোসেন জানান, বিয়ের পর থেকে আলালের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলাল ক্ষিপ্ত হয়ে তার শিশু কন্যাকে গলাটিপে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলালকে আটক করে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

এম এ