পার্বত্য চট্টগ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠীর অধিকার আদায়ে আন্দোলনরত সংগঠন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নতুন কাণ্ডারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় প্যানেল সভাপতি ইব্রাহিম মনির।

৮ই জুলাই শনিবার রাজধানী'র জাতীয় শিশুকল্যাণ কেন্দ্রের ভিআইপি লাউঞ্জে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও প্রতিনিধি সমাবেশ শেষে সংগঠনের উপদেষ্টা পরিষদ কতৃক শপথ পাঠের মাধ্যমে আগামী ১ বছরের জন্য পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

এসময় সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি আঃ মজিদের মেয়াদ শেষ হওয়ায় তাকে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সমন্বয়ক শেখ আহাম্মদ রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষায়, দেশমাতৃকার স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পার্বত্য বাঙ্গালীদের অধিকার আদায়ে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ ঘোষিত ৮ দফা দাবি আদায়ে সকল নাগরিকদের সোচ্চার থাকতে হবে।

এসময় পাহাড়ে গুম, খুন, অপহরণ বন্ধসহ অবিলম্বে উচ্ছেদকৃত সেনাক্যাম্প পূনঃস্থাপন করা এবং পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে ও সেনা অভিযান জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক অধ্যাপক আরিফ বিল্লাহ, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা ঈসমাঈল নবী শাওন, উপদেষ্টা মমিনুল ইসলাম, উপদেষ্টা সারওয়ার জাহান খান, পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মোঃ আতিকুর রহমান, খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ই জুন রাজধানীতে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কাউন্সিলে সমান সংখ্যাক ভোট পেয়ে ১ বছর করে কেন্দ্রীয় সভাপতির দ্বায়িত্ব পান বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আঃ মজিদ ও শিক্ষানবিশ আইনজীবি ইব্রাহিম মনির।

আবু বকর/জেড