ঘন কুয়াশায় করনে বন্ধ হওয়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ১৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার রাত ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ওই সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে ছিল দুটি ফেরি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পড়ছিল। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এ সময় তীরে ভিড়তে না পেরে শাহ আলী ও শাপলা শালুক নামের দুটি ফেরি যাত্রী ও যানবাহন মাঝ নদীতে নোঙর করে থাকে।
বুধবার সকাল ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস পুনরায় চালু হয়।
এদিকে প্রচ- শীতে দীর্ঘ সময় পাড়ের অপেক্ষায় আটকে থেকে উভয় ঘাটে শতশত যানবাহনের যাত্রী, চালক ও ঘাট সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহায়।
ইআর





