রাজধানীর মতিঝিল আরামবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে সেখানে একটি ইউনিট পাঠানো হয়েছে।

জেএ