রাজধানীর নীলক্ষেত মোড়ে লেগুনার ধাক্কায় দুই পথচারী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন; মোক্তার হোসেন (৪৫) ও হীরা (৩৫)।

সূত্র জানায়, নীলক্ষেত মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি লেগুনা তাদের ধাক্কা দেয়। পরে পথযাত্রীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কেএইচ