সাভারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- দত্তপাড়া এলাকার ছাত্তার মুন্সির শিশু কন্যা ছাফিনা (৪) ও মোহাম্মদ রানার ছেলে রাফুল (৪)।
এলাকাবাসী জানান, দুপুরে দত্তপাড়া এলাকার ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করতে যায়। এসময় রাফুল খেলা করতে করতে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। রাফুলকে বাঁচাতে গিয়ে শিশু ছাফিনাও পুকুরে তলিয়ে যায়।
কয়েক ঘণ্টা পর ওই পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন তাদের পরিবারের সদস্যরা। নিহত ওই দুই শিশু খালাতো ভাই- বোন বলে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন,খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওএফ





