গুম, খুন, নির্যাতন এবংবিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান ও সরকারের পদত্যাগের দাবিতে২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করে বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন।
মঙ্গলবার শহরের হরি কিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মোড় গেলে পুলিশ বাধা দেয়।পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সমাবেশ করে। সমাবেশের নেতৃত্ব দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
মিছিলে আরও নেতৃত্ব দেন, শেখ আব্দুল আজিজ, সাজ্জাদ খান, আসাদুল হক হীরা, জামাল আহমেদ, হাজী শামীম, আমিনুল হক আনিস, রিপন তালুকদার, ফরহাদ আলী, জামান আবেদীন, মিনহাজুল ইসলাম রাসু, আনিস, সুমন, মোড়ল, সাইদুল, সিদ্দিকুর রহমান মিন্টু, আনিসুর রহমান পিপুল, সোহাগ, মিন্টু, মোয়াজ্জেম, বাপ্পী, টারজান, জামিল, নূর মোহাম্মদ, দেবাশিষ, আজিজুল হাকিম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, নজরুল ইসলাম ভূইয়া, রতন আকন্দ, তানজিলা চৌধুরী লিলি, রফিকুল আলম শামীম, শামসুল আলম উজ্জ্বল, জি.এস. মাহবুব প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই অগণতান্ত্রিক সরকারে প্রাতিষ্ঠানিক মনোভাবই হচ্ছে অরাজনৈতিক আচরণ, অসভ্য আচরণ, শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, মিথ্যা মামলা-হামলা, গুম, খুন করে বিরোধী মনোভাবাপন্ন অন্যান্য রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা। এতেই প্রমাণ হয় এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র অক্ষুণ্নরাখা ও গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি’কে দেবে না। রাজপথের আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে।
কেএইচ





