সাতক্ষীরা জেলায় গ্রাহকের বিনিয়োগ করা প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎকারী বেসরকারি সংস্থা আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শহরের হোটেল টাইগার প্লাস থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— নারায়নগঞ্জের বন্দর থানার মৃত. আব্দুল লতিফের ছেলে আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে সংস্থার সাতক্ষীরা শাখার ম্যানেজার জুলকার নাইন ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গ্রাহকের বিনিয়োগ করা প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। দেড় মাস পরে ফের তারা সংগঠিত হওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ মে এ ঘটনায় পুলিশ প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ও তিন কর্মচারীকে আটক করে।
জেআই





