বিষপান করলেন হাফিজুর রহমান (৪০)। সংসারের অভাব-অনটনের জ্বালা সহ্য করতে না পেরে বগুড়ার ধুনট উপজেলার এই দিনমজুর চলে গেলেন না ফেরার দেশে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত দিনমজুর হাফিজুর রহমান বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সংসারে অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তিতে ছিলেন হাফিজুর। সোমবার সকালে বাড়ি থেকে অভিমান করে ধুনট শহরে এসে বিষপান করেন তিনি।

স্থানীরা মধ্যরাতে শহরের কাপড় পট্টি তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ