উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপেও ভোটারের সাড়া মিলছেনা। ভোটার না থাকায় কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে আহ্বান করা হয়।
রোববার সারাদেশে ১০৭ উপজেলায় ভোট নেওয়া হচ্ছে।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১০৭ উপজেলার ৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছ।
ভোটারদের মাইকে আহ্বান করে বলেন, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।
এদিকে মুগারচর কেন্দ্রে এসে বেলা ১০ টায় দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। কেন্দ্রের ভোটারের খালি সারিতে এক শিশু মনের আনন্দে লাঠিম খেলছে।
সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, এ কেন্দ্র নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করছে।
প্রিজাইজিং অফিসার তানভীর আহমেদ জানান, কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্র ৩৫২৩ জন ভোটার। বেলা ১০ টা পর্যন্ত তিনশত থেকে কিছু কম ভোট পড়েছে।
এএস





