চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি ফলমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের মাদক ও মাদকদ্রব্য বিক্রির টাকা উদ্ধার করেছে র্যা ব। এ সময় রাজীব চৌধুরী (৩৬) নামে একজনকে আটক করা হয় বলে জানা যায়।
বুধবার রাতে ফলমণ্ডি মার্কেটের দি রেলওয়ে মেন্স স্টোরের ২য় তলা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিদেশী মদ ৫‘শ ৫৫বোতল, বিয়ার তিন হাজার ৯৬৫ ক্যান এবং মাদক বিক্রির ২লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৩১ হাজার টাকা মূল্যের বিদেশী মদ ও মাদক বিক্রির ২ লাখ ৪২ হাজার টাকাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যা ব-৭ এর সহকারি পরিচালক(মিডিয়া) মো. সোহেল মাহমুদ।
আটক রাজীব চৌধুরী জোরারগঞ্জ থানার হাজীশ্বরাই গ্রামের তুষার কান্তি চৌধুরীর ছেলে।
এসএইচ





