গত কয়েকদিনের প্রবল ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে রংপুর-ঢাকা মহাসড়ক। যার কারণে ঢাকাসহ সম্পূর্ণ দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর- কুড়িগ্রাম।

গত ৫ দিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদী ফুলে ফেপে উঠেছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি। গতকাল রোববার সকালে তিস্তা বিপদসীমার ৭০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ভারত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জানা যায়, ভারতের গজলডোবা ব্যারেজর উজানে ভারতের দো-মোহিনী পয়েন্টে গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণ হচ্ছিল। সেই সাথে পাহাড়ী ঢল। পানির চাপ সামলাতে গজলডোবার সবকটি গেট খুলে দিয়েছে ভারতীয় কতৃপক্ষ।

গজলডোবার গেট খুলে দেয়ার কারণে তিস্তার বাংলাদেশ অংশে হুহু করে বাড়ছে পানি। উজান হতে ঢল বাংলাদেশের তিস্তা নদীতে ধেয়ে আসছে। ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে তিস্তা ভয়াবহরূপ ধারণ করেছে।

ইতিমধ্যে তিস্তা ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করা হয়ে। প্রায় দুই লক্ষাধিকের ওপর মানুষ বর্তমানে ভাসমান অবস্থায় আছে।
জেড