মাগুরায় ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ৮৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে সদর হাইওয়ে পুলিশ।

শনিবার সন্ধ্যায় মাগুরা-ঢাকা সড়কের রামনগর নামক স্থান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা করা হয়।

মাগুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হাইওয়ে পুলিশের একটি দল ঐ সড়কের রামনগর এলাকায় টহল দেয়ার সময় বেনাপোল থেকে মাল বোঝাই একটি মাইক্রোবাসকে পুলিশের সন্দেহ হলে চালককে গাড়ি থামাতে সিগনাল প্রদান করে। এ সময় কৌশলে চালক গাড়ি দাঁড় করিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঐ গাড়ি থেকে ৮৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে এবং পুলিশের তদন্ত চলছে বলে জানান তিনি।

কেএইচ