জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজহারুল ইসলাম (২৮) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার শাসলাপিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল উপজেলা সদরের হাবিব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শাসলাপিয়ালা গ্রামে পল্লীবিদ্যুতের ১১ হাজার কেভি লাইন মেরামত করছিলেন মাজহারুল। ওই সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা বৈদ্যুতিক তার থেকে মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ