লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতার পাড় এলাকায় বুধবার বেলা ১২টার দিকে জেহাদী হোসেন নামে ৩ মাসের এক শিশুর লাশ মাটির নিচ থেকে স্থানীয়রা উদ্ধার করে।

সে কলতার পাড় গ্রামের আবু হাসান ও ইনছেনা বেগম একমাত্র ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুমিহীন আবু হাসান ঢাকায় রিক্সা চালায়। তার একমাত্র সন্তান জেহাদীকে নিয়ে ওই বাড়িতে থাকত মানসিক প্রতিবন্ধী স্ত্রী ইনছেনা বেগম(২৩)।

বুধবার সকালে জেহাদী কান্না করায় ক্ষিপ্ত হয়ে মানসিক প্রতিবন্ধী ইনছেনা তার সন্তানকে মুখে কাপড় ভরায়ে হত্যা করে পাশের একটি নালায় পুঁতে রাখে।এরপর ইনছেনা বেগম নিজে সন্তানের খোঁজে চিৎকার করলে স্থানীয়রা খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বের নালায় পুঁতে রাখা শিশুটির পা দুইটি দেখতে পায়।

পরে ইনছেনা বেগমকে তার বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা।পুলিশ এসে লাশ উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায়। আদিতমারী থানার ওসি-তদন্ত ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেড