গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার গভীর রাতে মুকসুদপুর উপজেলার রাঘদি ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- নুর ইসলাম ও কামাল উদ্দিন।
এ ঘটনায় মিঠু, এনায়েত, শহিদ ও সুখ বিশ্বাস নামে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, একদল সংঘবদ্ধ ডাকাত মুকসুদপুরের রাঘদি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় সেখান থেকে আরও চারজন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমকে





