চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে ৪৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, মো. ইলিয়াছ (৩২) কক্সবাজার সদরের আব্দুল গফুরের ছেলে, সেলিনা আক্তার বৃষ্টি (২০) ঢাকার কোতোয়ালী থানার মো. সেলিমের মেয়ে, টাঙ্গাইল জেলার আবদুল মজিদ (৩৫) ও চট্টগ্রামের এসএম ওয়াহিদ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, রিয়াজউদ্দিন বাজার থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দু’জনকে ও বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে।

বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহম্মদ মহসিন জানান, সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী টিআর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও বৃষ্টি নামে দু’জনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় দু'জনকে আটক করা হয়।

আটক বৃষ্টির দাবি, তারা ঢাকার মাইকেল জ্যাকসন নামে একটি সাংস্কৃতিক দলের নৃত্যশিল্পী।

ওসি মহসিন আরও জানান, মূলত সাংস্কৃতিক শিল্পী পরিচয়ের আড়ালে এরা মাদক পাচার করে আসছে।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় রেয়াজউদ্দিন বাজার থেকে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

কেএইচ