গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলে সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত ১ হাজার ৮৪০ একর জমি ফেরত প্রদানের দাবি জানিয়েছে ওই জমির মালিকেরা।

দাবি আদায়ে রোববার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ওই এলাকার হাজার হাজার আদিবাসী ও বাঙ্গালী নারী-পুরুষ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভূমি উদ্ধার কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী। মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

এআর