গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে শিক্ষক নিয়োগের পাঁয়তারার  অভিযোগ উঠেছে।

জানাযায়, সরকারিভাবে গত ২২ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের উপর বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে সরকারের এ সিদ্ধান্তকে পাশ কাটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করে বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক বাদশা মিয়া ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জার রহমান ভুট্টু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগসাজশে সুকৌশলে গত ২৩ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিতে গণিত, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগার, কম্পিউটার (পিয়ন) ও বাণিজ্য (সমাজ বিজ্ঞান) পদে ব্যাকডেটে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছে।

ইতোমধ্যে কয়েক দফা নিয়োগ প্রক্রিয়া চালিয়েও তারা ব্যর্থ হয়েছে বলে এক সুত্রে জানা গেছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলের দৃষ্টি  আকর্ষণ করা হলে তিনি জানান, ২২ অক্টোবরের আগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে এখনো নিয়োগ দেয়া যায়।

এমএ