নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল পৌরসভা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটখিল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জামায়াতের আমির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে চাটখিল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাছিম উদ্দিন।
কেএইচ





