৩২-তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নন-ক্যাডার পদ প্রার্থীদের মধ্য থেকে ১৪ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্বাচন কমিশনে (ইসি) উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়।
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসি সচিবালয়ে ৩২-তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদপ্রার্থীদের মধ্য থেকে ১৪ জনকে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ জুন তারা ইসি সচিবালয়ে যোগ দেবেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন- লায়লা ফেরদৌসী লিপি (রেজি নং- ০২৭৮৩০), জেবুন্নেচ্ছা শাম্মী (রেজি নং- ০৪২৮৪৬), দেয়ালী পাল (রেজি নং-০২৭৭৭৫), সুস্মিতা রায় (রেজি নং-২২৪৩০২), রেহনুমা নওরীন (রেজি নং- ০০৮৮৪০), ফারিজা নূর (রেজি নং- ০১৯১৭২), মোছাঃ খায়রুন নাহার (রেজি নং-০০৫৩২০), মোছাঃ হোসনে আরা (রেজি নং-২২৪৯৫৮), মো. আবু বকর সিদ্দিক (রেজি নং-৬০২৪২৬), মোছাঃ মৌছুফারা দুনি (রেজি নং-০১২৩০৮), মো. সাহিদ হোসেন (রেজি নং-৩০০৩৪২), এসএম রুমানা পারভীন (রেজি নং-০০৬০৫১), মো. আনোয়ার হোসেন (রেজি নং-০৩৬৮২২) ও তানজিদা আফরিন ছন্দা (রেজি নং-০১২৫৫৪)।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
বিসিএস নন- ক্যাডারের ১৪ জনকে নিয়োগ
৩২-তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নন-ক্যাডার পদ প্রার্থীদের মধ্য থেকে ১৪ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্বাচন কমিশনে (ইসি) উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়





