নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ সাড়ে ৩৮ হাজার টাকাসহ সালাউদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

রোববার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে মাদক ও টাকাসহ তাকে আটক করা হয়। তিনি বন্দরের বাগবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন সিইও লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান, বন্দরের বাগবাড়ি এলাকাতে মওলানা জাকির হোসেন কাশেমীর মালিকানাধীন ভবনে একটি ফ্ল্যাট নিয়ে সালাউদ্দিন এ মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই ফ্ল্যাটে অভিযান চালায়।

এসময় ৫ হাজার ৪ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৬ লাখ ৩৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসএইচ