বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল আটক।
খুলনা ২১ বর্ডার ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল আটক করছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড়ে বিপুল পরিমান একটি ফেন্সিডিলের চালান অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী ক্যাম্পের সদস্যরা পুটখালী সীমান্তের ইছা নদীর পাড়ে ও কামারবাড়ির মোড়ে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান, বেনাপোলের পুটখালী সীমান্তের ইছা নদীর পাড় ও কামার বাড়ির মোড় থেকে ৫৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত মাদক দ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে ।





