‘স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইকোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট কবি ও ছড়াকার আসাদ বিন হাফিজ, ভারত থেকে আগত কবি আছহাব উদ্দীন তালুকদার, কবি জ্যোতির্ময় রায়সহ এপার বাংলা ও ওপার বাংলার বিশিষ্ট কবি, সাহিত্যিক গণ।

অনুষ্ঠানে এ সময়ের কৃতি কবি ও সাহিত্য সেবকদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এই সম্মাননা কবি ও সাহিত্য প্রেমীদের সাহিত্য চর্চায় গভীর অনুপ্রেরণা জুগিয়েছে। 

এমবি