সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুরানগুদিগাঁও গ্রামে বজ্রপাতে হামিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হামিদা সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুরানগুদিগাঁও গ্রামের মফিজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা, রাত সাড়ে ৮টার দিকে হামিদা গৃহস্থালী কাজের জন্য উঠানে বের হন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





