রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ৭০০ পিস ইয়াবাসহ মুক্তা নামে এক নারীকে আটক করেছে কমলাপুর রেলওয়ে পুলিশ (জিআরপি)।
শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে তাকে আটক করা হয়।
জিআরপি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম মেইল নামক ট্রেন থেকে নামেন ওই নারী। এসময় তাকে সন্দেহ হলে তল্লাশী চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নারীকে কিছুক্ষণের মধ্যে কোর্টে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





