টাঙ্গাইলের মধুপুর ও গোপালপুর থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করে র্যাব।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মধুপুর উপজেলা সদরের পরিমলের গ্যারেজ ও গোপালপুর উপজেলার হাদিরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মহিউদ্দিন মিন্টু, পরিমল ও মিনহাজুর রহমান। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলায়। টাঙ্গাইল র্যাব-১২ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করে।
র্যাব-১২ এর ৩নং কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে মোটরসাইকেল চুরি যাচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে মধুপুর উপজেলা সদরের পরিমলের গ্যারেজ ও গোপালপুর উপজেলার হাদিরা বাজারে অভিযান চালানো হয়। আটকরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে তারা মোটরসাইকেল চুরি করে এনে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে বিক্রি করে আসছিল।
কেএইচ





